
জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৫ জুুন) বেলা সাড়ে ১২ টায় ৮ নং জেটিতে ৬৩০টি গাড়ি নিয়ে বন্দর জেটিতে ভিড়েছে মালেয়শিয়ার পতাকাবাহী জাহাজ এমভি. মালেয়শিয়া স্টার। জাহাজ থেকে গাড়ির খালাস কাজও শুরু হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, এই চালানে জাহাজটিতে ৬৩০টি গাড়ি আমদানি করা হয়েছে। ইতিমধ্যে জাহাজ হতে গাড়ি মোংলা বন্দরে খালাস হচ্ছে। এ সকল আমদানীকৃত গাড়ীগুলো বন্দরের গাড়ীর ইয়ার্ড এ রাখা হচ্ছে। মালেয়শিয়া স্টার জাহাজে করে আসা গাড়ি মোংলা বন্দরে খালাস করে বন্দর জেটির বিভিন্ন শেডে রাখা হয়।
আমদানিকৃত গাড়ীর মধ্যে রয়েছে টয়োটা, নিশান সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ী রয়েছে। এরপর গাড়ীগুলোকে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে বন্দর শেড থেকে নেওয়া হবে বলে জানান, জাহাজ টির শিপিং এজেন্ট।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]