মিষ্টি প্রেমের গানে এলো বেলাল খানের ‘আঁধার রাতের ছায়া’
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৪৬
মিষ্টি প্রেমের গানে এলো বেলাল খানের ‘আঁধার রাতের ছায়া’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে গানটির সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন যুক্ত করার চেষ্টা করা হয়েছে।


‘আঁধার রাতের ছায়া’ গানের কথা লিখেছেন সালাম সরকার। সুর করেছেন সোহেল অটল। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও সোহেল অটল যৌথভাবে। মিউজিক্যাল শর্ট ফিল্মটির ভিডিও পরিচালনাও করেছেন সোহেল অটল। গেল ১২ নভেম্বর Atol’s Cafe নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়।


মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য নির্মাণে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এর সহায়তায় বিভিন্ন ফুটেজ তৈরি করা হয়েছে। গল্পের আবহ, চরিত্রের উপস্থিতি, দৃশ্যের বিন্যাস এবং সিনেমাটিক উপস্থাপনায় প্রযুক্তিটির ব্যবহার প্রযোজনাটিকে ভিন্নমাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নির্মাতা সোহেল অটলের পরিকল্পনায় ‘আঁধার রাতের ছায়া’ কেবল একটি গানের ভিডিও নয়; বরং সংগীত ও চলচ্চিত্রের মেলবন্ধনে নির্মিত একটি মিউজিক্যাল শর্ট ফিল্ম। এখানে গানের আবেগকে দৃশ্যের মাধ্যমে গল্পের আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট নির্মাণে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে কাজটি একটি ভিন্নধর্মী উদ্যোগ।


Atol’s Cafe-এর এই আয়োজনের মধ্য দিয়ে সংগীতের সঙ্গে প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণের নতুন সম্ভাবনাকে তুলে ধরেছেন নির্মাতা সোহেল অটল। এ প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল চিন্তাকে কাজে রূপান্তরের যে অভাবনীয় সুযোগ তৈরি করে দিয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করার সময় এখন। এই গানটির ভিজুয়াল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে। এমনই মানুষ এবং এআই—এর যুগলবন্ধন সৃষ্টিশীলতাকে গতি দিচ্ছে।’


গানটি নিয়ে তিনি বলেন, ‘দারুণ মিষ্টি প্রেমের গান। সালাম সরকার দারুণ লিখেছেন। দারুণ সুর করেছেন সোহেল অটল। সুমন কল্যাণের মতো গুণী মিউজিশিয়ানের তত্ত্বাবধানে গানটি পরিবেশনযোগ্য হয়ে উঠেছে। আশা করছি সবার ভালো


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com