সমুদ্রতীরে রূপের দ্যুতি ছড়ালেন দীঘি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯
সমুদ্রতীরে রূপের দ্যুতি ছড়ালেন দীঘি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে প্রার্থনা ফারদিন দীঘি। সামুদ্রিক বাতাসে যেন নিজেকে ভাসিয়ে দিলেন অনুভবের ভেলায়।


শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি, ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালী আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে।


এসবের মধ্যে রূপ আর শরীর আবেদনে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়। কখনো হাত মেলে দিয়ে, কখনো কোমরে-বুকে রেখে; ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ—‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একইসঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন।


ধারণা করা হচ্ছে, দীঘি তার ছবিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করেছেন। কিছুদিন আগেই কক্সবাজার গিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থেই ছিল তার ওই সফর।


এদিকে শাড়িতে দীঘিকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে এক হাজার তিনশ। মন্তব্যও পড়ছে দেদার। কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’; আরেকজনের প্রশ্ন, ‘তুমি এত সুন্দর কেন?’ এসবের মাঝে অবশ্য নেতিবাচক মন্তব্যও কম নয়। তবে নেটিজেনদের এসব মন্তব্যে ভ্রুক্ষেপ করেন না দীঘি।


প্রসঙ্গত, অনেক দিন হলো অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না দীঘিকে। বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে অভিনেত্রীর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com