হেনাকে হারোনো বাপ্পারাজ ‘গুলশানের চামেলী’ নিয়ে ফিরছেন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৭
হেনাকে হারোনো বাপ্পারাজ ‘গুলশানের চামেলী’ নিয়ে ফিরছেন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

যদি প্রশ্ন করা হয় তিনি নায়ক, তার নায়িকা আছে কিন্তু শেষ পর্যন্ত তার সাথে মিল হবে না তিনি কোন নায়ক? ঢালিউট দর্শকরা অকপটে বলে দিবেন তিনি বাপ্পারাজ। বর্তমানে ছেকা খাওয়া দর্শকের আইডল হিসেবে পরিচিত।


চাচা হেনা কোথায়? আলোচিত ডায়লগের নায়ক বাপ্পারাজ সিনেমার পর্দায় নেই দীর্ঘ দিন। নতুন খবর হলো, দীর্ঘ বিরতি শেষে এবার ‘গুলশানের চামেলী’ সিনেমায় নিয়ে ফিরছেন বাপ্পারাজ। পরিচালক এম ডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


বাপ্পারাজের সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে পরিচালক এম ডি ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজ কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমরা গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পী নির্বাচন করছি। বাপ্পারাজ যে চরিত্রে দেখা যাবে, সেটি সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।’


এদিকে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়। সিনেমাটিতে দেশ ও কলকাতার বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে দেখা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com