প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৫:৪৯
প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ ও টেলিভিশন নাটক এবং সিনেমায় অসংখ্যবার দেখা গেছে দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে। এবার তাকে দেখা যাবে ভিন্ন আঙ্গিকে।


প্রথমবার তিনি অংশ নিয়েছেন একটি পডকাস্ট শোতে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এ শোটি আগামীকাল মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে।


পডকাস্টের সঞ্চালক রুম্মান রশীদ খান জানিয়েছেন, এ শোটির এক বছর পূর্ণ হতে যাচ্ছে আজ। এ বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ফেরদৌসী মজুমদারকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। শোতে অভিনেত্রী শেয়ার করেছেন তার জীবনের নানা বাঁকের কথা। জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ১৯৬৫ সালে শহীদ মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’তে অভিনয় করেছিলেন তিনি। সে নাটকে তার নায়ক ছিলেন রামেন্দু মজুমদার।


ফেরদৌসী মজুমদার বলেন, ‘যেহেতু লাইভ নাটক করতে হয়েছিল, সেজন্য নাটকের আগে একমাস মহড়া হয়েছিল। এখন তো মহড়া হয় না বললেই চলে। আমি মনে করি, নাটকে বা যে কোনো কাজে মহড়া বা প্রস্তুতির বিকল্প নেই।’


অভিনেত্রী আরও জানান, একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমাসহ ‘সূর্য দীঘল বাড়ি’র মতো কালজয়ী সিনেমাও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এসব অজানা গল্প এই শোটির মাধ্যমে দর্শকরা জানতে পারবেন।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com