বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন তারকারা, কে কোন দলের সমর্থক?
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:২১
বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন তারকারা, কে কোন দলের সমর্থক?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে আজ থেকে। দেশের বিনোদন অঙ্গনের তারকারা মেতেছেন বিশ্বকাপ উন্মাদনায়। প্রিয় দলকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস, সমর্থন ও আবেগে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত আলাপচারিতা। ব্যস্ত শুটিংয়ের মাঝেও সময় বের করে তারা বসবেন টিভির সামনে, উপভোগ করবেন বিশ্বফুটবলের সবচেয়ে বড় আসর। কে কোন দলকে সমর্থন করছেন তা নিয়েই ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।


শাকিব খান


দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান বরাবরই নিজের দল নিয়ে রহস্য বজায় রাখেন। অতীতে কখনও ব্রাজিল, কখনও আর্জেন্টিনার প্রতি ঝোঁক দেখা গেছে তার কথায়। এবারের বিশ্বকাপেও তিনি স্পষ্ট কোনও পক্ষ জানাননি, ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।


বিদ্যা সিনহা মিম


জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। মিম বলেন, আমি খুব বেশি খেলা ভক্ত মানুষ নই। তবে ছোট থেকেই ব্রাজিলের সাপোর্টার। তিনি জানান, পরিবারে একসঙ্গে খেলা দেখার রেওয়াজ রয়েছে। তবে আর্জেন্টিনার মেসিকেও তার পছন্দ। ব্রাজিল হারলে মন খারাপ হয় বলেও জানান তিনি। তার প্রত্যাশা, এবার বিশ্বকাপ জিতুক ব্রাজিল।


মেহজাবীন চৌধুরী


অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার ভক্ত। মেসির কারণে দীর্ঘদিন ধরে তিনি এই দলকে সমর্থন করছেন। তবে তিনি মনে করেন, খেলা নিয়ে কোনো দল বা খেলোয়াড়কে ছোট করা উচিত নয়।


সিয়াম আহমেদ


অভিনেতা সিয়াম আহমেদের পছন্দের দল স্পেন। তার মতে, স্প্যানিশ ফুটবলের পাসিং, নিয়ন্ত্রণ ও ছন্দময় আক্রমণ তাকে বেশি আকর্ষণ করে। তিনি স্পেনের খেলায় আলাদা নান্দনিকতা খুঁজে পান।


চঞ্চল চৌধুরী


অভিনেতা চঞ্চল চৌধুরীর সমর্থনও আর্জেন্টিনার প্রতি। ছোটবেলা থেকে এই দলের প্রতি তার ভালোবাসা তৈরি হয়, যা এখন তার পরিবারের মধ্যেও ছড়িয়ে গেছে।


নাজিফা তুষি


নাজিফা তুষি বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিল সমর্থন করি। তবে মেসির প্রতি ভালো লাগা থাকায় আর্জেন্টিনার খেলাও ভালো লাগে। তিনি জানান, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ দেখা তার কাছে এক উৎসবের মতো অভিজ্ঞতা। তবে মূল সমর্থন ব্রাজিলের দিকেই।


মনিরা মিঠু


অভিনেত্রী মনিরা মিঠু জানান, তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। ম্যারাডোনার সময় থেকেই এই দলের প্রতি তার ভালোবাসা। তিনি বলেন, আর্জেন্টিনা হারুক বা জিতুক আমি সবসম তাদের সাপোর্ট করি। এবারেও তার ব্যতিক্রম হবে না।


মিশা সওদাগর


অভিনেতা মিশা সওদাগর ব্রাজিলের ভক্ত। তিনি বলেন, সাম্বার ছন্দে খেলা ব্রাজিলের ফুটবল সবসময়ই তাকে মুগ্ধ করে। এবারও তিনি ব্রাজিলের শিরোপা জয়ের আশাবাদী।


বিশ্বকাপ শুরু হতেই তারকাদের এই ভিন্ন ভিন্ন সমর্থন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। ফুটবল যেন এখন শুধু মাঠের খেলা নয়, বিনোদন জগতের তারকাদের আবেগ ও উচ্ছ্বাসেরও বড় অংশ হয়ে উঠেছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com