টিএসসিতে শাকিবের ‘তাণ্ডব’
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮
টিএসসিতে শাকিবের ‘তাণ্ডব’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে শুরু হয়েছে ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। এবারের আসরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হচ্ছে।


আজ ৪ ফেব্রুয়ারি আয়োজনের দ্বিতীয় দিনে দেখা যাবে মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে রায়হান রাফীর ছবিটি। এছাড়াও দিনের শুরুতে ১০টায় দেখা যাবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, সাড়ে তিনটায় শরাফ আহমেদ–এর ‘চক্কর প্রদর্শিত হবে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এ সিনেমায় নূর নামের এক প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।


৫ ফেব্রুয়ারি দিনের প্রথম চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, এরপর সাদিক আহমেদ পরিচালিত দ্য লাস্ট ঠাকুর। দিনের বাকি দুই চলচ্চিত্র বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে যথাক্রমে পিপলু খানের ‘জয়া আর শারমিন’ ও মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।



উৎসবের চতুর্থ দিন সকাল ১০টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’। দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে জনপ্রিয় সিনেমা ‘বেদের মেয়ে জোস্‌না’। বেলা সাড়ে তিনটায় দেখা যাবে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ ও সন্ধ্যা সাড়ে ছয়টায় কামার আহমাদের ‘অন্যদিন’।


৭ ফেব্রুয়ারি উৎসবের পঞ্চম দিনে দেখা যাবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।


আয়োজনের শেষ দিন প্রদর্শিত হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমা, এরপর কাজী হায়াতের ‘ধর’। এ দিন সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের জন্ম থেকে জ্বলছি ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।


উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। আয়োজনটি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।


বিবার্তা/এমিব

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com