চলে গেলেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০০:৫৮
চলে গেলেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ মারা গেছেন।


২০ জুন, শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আলোকচিত্রী সাহাদাত পারভেজ।


বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চার দিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।


চঞ্চল মাহমুদের ছাত্র সাহাদাত পারভেজ বলেন, “ওনার কিডনি ও হার্টের অবস্থা ভালো ছিল না। আগে পাঁচবার তিনি হার্ট অ্যাটাক করেছেন। আজকেই দুবার হার্ট অ্যাটাক হয়েছে। মোট সাতবার হার্ট অ্যাটাক হয়েছে।”


বনানী কবরস্থানে শনিবার যোহরের নামাজের পর চঞ্চল মাহমুদের দাফন হতে পারে বলে জানিয়েছেন সাহাদাত পারভেজ।


চঞ্চল মাহমুদের বয়স হয়েছিল ৬৬ বছর। তার জন্ম ১৯৫৯ সালের ১২ মার্চ করাচীতে।


সাড়ে চার দশকের বেশি সময় ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি পরিচিত মুখ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com