কুবিতে নতুন প্রক্টর, হল প্রাধ্যক্ষ নিয়োগ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০
কুবিতে নতুন প্রক্টর, হল প্রাধ্যক্ষ নিয়োগ
কুবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, সদ্য সাবেক প্রক্টর আব্দুল হাকিমের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন-২০১৩-এর তফসিলের ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে নতুন প্রক্টর, এবং সংশ্লিষ্ট হলটির বর্তমান প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি এর দায়িত্বের মেয়াদ চলতি বছরের আগামী ২৮ সেপ্টেম্বর শেষ হবে বিধায় সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহারকে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।


প্রাধ্যক্ষ ড. কামরুন নাহার বলেন, এখন পর্যন্ত আমি প্রভোস্ট এর দায়িত্ব পাইনি। আমি হয়ত আগামী ২৯ তারিখ দায়িত্বটি গ্রহণ করব।


এ বিষয়ে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, পূর্বের দায়িত্বরতদের মেয়াদ শেষ হওয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা অত্যন্ত শিক্ষার্থীবান্ধব, দুইটা পদই শিক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট। শিক্ষার্থীদের ভালো-মন্দসহ সবকিছু বিবেচনা করেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।


বিবার্তা/প্রসেনজিত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com