সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ স্থগিত
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৩:১৭
সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।


সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে সাত কলেজের অধ্যক্ষদের উদ্দেশে বলা হয়েছে, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় উপাচার্যের ৩১/০৮/২০২৬ তারিখের আদেশ মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ (সাত) কলেজের ২৭ আগস্ট ২০২৬ তারিখের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ১৭৯৫/শা- ২(ক)/প, নং মেমোর মাধ্যমে প্রকাশিত ২০২৫ সনের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের চলমান কার্যক্রম স্থগিত করা হলো।


বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষদের অবগত করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com