
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে Youth Volunteer Alliance Jahangirnagar University এর আয়োজনে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬টায় জাবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ম্যারাথন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একজন বিএনপি কর্মী হিসেবে আমি মনে করি প্রধানমন্ত্রীর বন্যপ্রাণী ও পশুর প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের উৎসাহিত করে। এই রান শুধু বাঘ দিবস উপলক্ষে হতে হবে এমন না, এই রান আপনাকে নৈতিকতা, মূল্যবোধ শেখাবে।
তিনি বলেন, আমরা যেন যুবক ও নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে একটি সুন্দর ও সুস্ঠু বাংলাদেশ গড়তে পারি সেজন্য সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই ম্যারাথন আপনাদেরকে আরও ভালো কাছে উৎসাহিত করবে বলে আশা করি এবং দেশের পশু প্রাণী রক্ষার্থে সবাই সজাগ থাকবেন।
ম্যারাথন শেষে নির্ধারণ রান সম্পন্নকারীদের মেডেল ও নাস্তা প্রদান করা হয় এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অবস্থানকারীদের ক্রেস্ট দেয়া হয়।
বিবার্তা/সামিয়া/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]