আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৬:০৩
আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।


রবিবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড়ে এ ঘোষণা দেন আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।


যোগদান ও পদায়নের সময় একমাস এগিয়ে আনা এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারির আশ্বাস পাওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা।


আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করেছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com