২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৬:১৩
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এমসময় তিনি বলেন, কোনোরকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়াই এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে।।


একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, শহর এবং গ্রামের শিক্ষার মধ্যে বৈষম্য কমিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার।


তিনি জানান, মূল শিক্ষার বাইরে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাসহ সৃজনশীল শিক্ষার দিকে সরকার আগাচ্ছে। প্রাথমিক শিক্ষায় ক্রীড়া এবং সংস্কৃতি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে।


মাহদী আমিন বলেন, আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com