‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮
‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা জামায়াত আমীর শফিকুর রহমানের এক্স (টুইটার) একাউন্টে দেওয়া টুইটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।


রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে মিছিল শেষ হয়।


মিছিলে ছাত্রদলের নেতারা ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন।


মিছিলে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির, আমানউল্লাহ আমান, নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও ঢাবি কমিটির নেতারা।


সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ওই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


এদিকে, এক্স হ্যান্ডেলে দলের শীর্ষ কয়েকজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


তাছাড়া, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানায় জিডি করেছেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com