ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা দুপুর ১২টায়
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:১৫
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা দুপুর ১২টায়
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ বুধবার প্যানেল ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ এই প্যানেল ঘোষণা করা হবে।


সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আমরা প্যানেল ঘোষণা করব।’


গতকাল মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল। এদিন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com