কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ
এক আসনের বিপরীতে আজ লড়বে ২৫ শিক্ষার্থী
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫২
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছভুক্ত দেশের মোট ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ, শনিবার (১২ এপ্রিল)। বিকেল ৩টায় শুরু হবে পরীক্ষা। ঘণ্টাব্যাপী দেশের ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।


এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৪ হাজার ৩৬টি। গড়ে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবে ২৫ জন শিক্ষার্থী।


দেশের ৯টি পরীক্ষাকেন্দ্র হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


এদিকে, পরীক্ষার কেন্দ্র নিয়ে সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কবার্তা দেওয়া হয়।


এতে বলা হয়েছে, কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এবং এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে উপস্থিত হলে তার পরীক্ষা কোনোভাবেই গ্রহণ করা হবে না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com