
পাবনার আতাইকুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন (৩৭) ও পুষ্পপাড়া হাটের ইজারাদার হাজী আব্দুস সালাম (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাজী আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার আরজ বেপারীর ছেলে। অপর নিহত রিপন হোসেন একই গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত দুজনের মরদেহ পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের পাশের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান চলমান রয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশি তদন্ত চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]