
গত তিন মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট বিএলআরআইএ বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বিদেশে আরও বেশি করে গরুর মাংস রপ্তানি করার জন্য এই পর্যায়ে বিভিন্ন ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে মাংসের খাদ্যের যে নিরাপত্তা সে বিষয়টি সরকার দেখভাল করছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী বিএলআরআইএ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন।এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড.এস এম আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) মহাপরিচালক ড. শাকিলা ফারুক উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]