
জয়পুরহাটে বিজিবির বিশেষ অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের ১টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথরের মূর্তি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।
তিনি জানান, তার নেতৃত্বে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার ফেসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী স্থানে অভিযান চালিয়ে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় একটি বিষ্ণু মূর্তি দেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তির বৃহৎ খন্ডিত অংশটির ওজন ৮৫ কেজি। যার সিজার মূল্য- ৮৫ লাখ টাকা।
বিজিবি আরও জানায়,প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বৌদ্ধ বিহার পাহাড়পুর, বদলগাছি, নওগাঁ হতে কষ্টি পাথরের সঠিকতা প্রতিবেদন বা সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]