শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৫
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা স্বর্ণের পেস্টগুলোর মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে এ স্বর্ণ জব্দ করা হয়।


ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল কাস্টমসের প্রিভেন্টিভ টিম।


নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হলে তাকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়।


এ সময় তার শরীরের পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির পেস্ট পাওয়া যায়। পরীক্ষা করে পেস্টগুলো স্বর্ণ বলে শনাক্ত করা হয়।


প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে; তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। প্রাথমিকভাবে স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত করা হয়েছে।


কাস্টমসের তথ্যমতে, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com