শিরোনাম
কলাপাড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৬:৩০
কলাপাড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।


সোমবার দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।


মৃত শিশুরা হলো- জালাল সিকদারের মেয়ে মীম (৬) ও তার ভাই কামাল সিকদারের ছেলে আড়াই বছরের তামিম।


স্বজনরা জানান, মীম ও তামিম নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। তাদের না দেখে অনেক খোঁজা খুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুনায়েত খান লেলীন জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com