শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১০:১৭
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছে।


উপজেলার লেংরা বাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।


মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার পথে মুক্তাগাছার লেংরা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যায়।


তিনি বলেন, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানোর হয়েছে।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com