শিরোনাম
সিলেটে বড়গাঙ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১০ মে ২০১৯, ১৯:৫৩
সিলেটে বড়গাঙ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাঙ নদী থেকে অজ্ঞাত পরিচয় (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।


জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. ময়নুল জাকির জানান, দুপুরে বড়গাঙ নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ওসি জানান, মরদেহের নাম-পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে নগরের মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।


বিবার্তা/মহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com