পঞ্চগড়ে শীতের তীব্রতা কমায় ফিরেছে কর্মচাঞ্চল্যতা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:০৫
পঞ্চগড়ে শীতের তীব্রতা কমায় ফিরেছে কর্মচাঞ্চল্যতা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর দুই দিন ধরে বেড়েছে তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতের তীব্রতা কমায় জনপদে দেখা গেছে কর্মচাঞ্চল্যতা।


সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার (১২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঝলমলে রৌদ্রময় সকাল। তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগের থেকে কমেছে শীতের মাত্রা। সকালেই ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্নআয়ের মানুষগুলোকে কাজে যেতে দেখা গেছে।


তবে স্থানীয়রা বলছেন, এ অঞ্চলে ঠান্ডাটা বেশি মনে হয় রাতের বেলায়। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ঠান্ডার দাপট। রাত বাড়তে থাকলে তাপমাত্রা মনে হয় জিরো ডিগ্রিতে নেমে আসে।


জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আজ দুইদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার (১২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com