
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৬ মার্চ) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না-শুধু নিঃশর্ত আত্মসমর্পণ।’
পোস্টে তিনি আরও বলেন, ইরানে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন যাকে তিনি ‘গ্রহণযোগ্য’ মনে করেন। তার মতে, বর্তমান নেতৃত্ব সরে গেলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির পুনর্গঠনে সহায়তা করতে পারে।
ট্রাম্প একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী, পুলিশ ও বিশেষ বাহিনী আইআরজিসি সদস্যদের অস্ত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তারা আত্মসমর্পণ করলে ‘পূর্ণ নিরাপত্তা বা দায়মুক্তি’ দেওয়া হতে পারে; অন্যথায় তাদের জন্য ‘নিশ্চিত মৃত্যু’ অপেক্ষা করছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]