
রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, সাইন্সল্যাবের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে ও তেজগাঁও বিজি প্রেসের সামনে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রীসহ চালক নিহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পৃথক সময়ে মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]