ইবি) শিক্ষিকা হত্যার প্রধান আসামি গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১১:৩০
ইবি) শিক্ষিকা হত্যার প্রধান আসামি গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলারপ্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।


শুক্রবার (৬ মার্চ) ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আলমামুন বিষয়টি নিশ্চিত করেন।


তদন্ত কর্মকর্তা মামুন বলেন, মামলার ১নং আসামি ফজলুর রহমান হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আহত থাকায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসা প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। অন্যান্য আসামিদের বিষয়ে তদন্ত কাজ চলমান। তবে এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক থাকায় আরও খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।


এরআগে গতকাল বৃহস্পতিবার সকালে ইবি থানায় ফজলুর রহমানক প্রধান করে চারজনের নামে এজহার দায়ের করেন আসমার স্বামী ইমতিয়াজ সুলতান। পরে বিকেলে ৩০২ ও ১০৯ ধারায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।


মামলায় অন্য আসামিরা হলেন- সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান।


এদিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বুধবার রাতে পুলিশ ফজলুর রহমানের কাছ থেকে দুই পাতায় লিখিতস্টেটমেন্ট নেয়। লিখিত স্টেটমেন্টে ফজলুর রহমান হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন।


উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) বিকেলে সমাজকল্যাণ বিভাগের নিজ কক্ষে আসমা সাদিয়া রুনা ছুরিকাঘাতে নিহত হোন। পরেওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com