এবারের সংসদ হবে গ্রহণযোগ্য ও জনকল্যাণমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:৩৮
এবারের সংসদ হবে গ্রহণযোগ্য ও জনকল্যাণমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (৭ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


তিনি জানান, এবারের সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরিয়ে আসতে চায়। এজন্যই বিএনপির সংসদীয় প্রতিনিধিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com