শিরোনাম
তানোরে কিশোরীকে ধর্ষণ মামলায় ফাদার প্রদীপ গ্রেফতার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫
তানোরে কিশোরীকে ধর্ষণ মামলায় ফাদার প্রদীপ গ্রেফতার
তানোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে একটি গির্জায় তিনদিন ধরে এক কিশোরীকে (১৫) আটকে রেখে ধর্ষণের অভিযোগে গির্জার ফাদার প্রদীপ গ্যা গরীরকে (৫০) গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-৫ এর একটি দল রাজশাহীতে অভিযান চালিয়ে ফাদার প্রদীপকে গ্রেফতার করে তানোর থানায় হস্তান্তর করে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত ফাদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর ভাই বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়। শারীরিক পরীক্ষার জন্য আজ বুধবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।


উল্লেখ্য, উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়ায় সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ধর্ষণের অভিযোগ গির্জাটির ফাদার প্রদীপ গ্যা গরীর (৫০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।


আরো পড়ুন:তানোরে গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করলো ফাদার!


বিবার্তা/অসীম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com