শিরোনাম
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ৩ জনের মৃত্যু
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৭
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ৩ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৭ জনে। রবিবার(১৫ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়।


নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক, মোক্তাকিম ও আবু সাইয়িদ।


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি যারা চিকিৎসাধীন আছেন তাদের অবস্থাও ভালো না।


প্রসঙ্গত, গত বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com