শিরোনাম
মহেশপুর সীমান্তে আরো ৯ জন আটক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ১৭:১৬
মহেশপুর সীমান্তে আরো ৯ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরো নয়জনকে আটক করেছে বিজিবি।


মঙ্গলবার ভোর রাতে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।


খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার ভোররাতে জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নয় জনকে আটক করা হয়।


আটককৃতদের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী ও দুই শিশু রয়েছে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন।


এনিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৩৮ জনকে আটক করেছে বিজিবি।


বিবার্তা/কোরবান/জেমি/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com