শিরোনাম
নাটোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৫:৩০
নাটোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরে বিদেশি পিস্তল ও গুলিসহ সাকিবুল হাসান শান্ত (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প। শান্ত জেলার গুরুদাসপুর উপজেলার দস্তানানগর গ্রামের আফাজ মৃধার ছেলে।


বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদে সকালে নাটোর সদর উপজেলার মোকরমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শান্তকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে নাটোর সদর থানায় অস্ত্র আইনে তার নামে একটি মামলা করা রয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com