শিরোনাম
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ০৮:৫৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।


জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পদ্মা নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এ জন্য কর্তৃপক্ষের নির্দেশে শনিবার ভোর থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলছে বলে ফেরিঘাট সূত্র জানিয়েছে।


এদিকে শুক্রবার দুপুর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।


এদিকে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া বলেন, ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। পদ্মা নদী খুব একটা উত্তাল নয়। ফেরি চলছে। পরবর্তীতে বন্ধ রাখার নির্দেশ আসলে বন্ধ করা হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com