শিরোনাম
নোয়াখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:০৯
নোয়াখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের কেরামতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।


চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন কেরামতপুর গ্রামের সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।


তিনি আরো জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির শরীরে আঘাতের চিহৃ রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/সুমন/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com