শিরোনাম
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ১০:২৪
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিতা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ওই জ্বরে ২৫ জনের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়। সবিতা যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী।


খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানান।


তিনি জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবিতা গত রবিবার (৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।


বিবার্তা/রেজাউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com