শিরোনাম
খুলনায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৬
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৯, ১৯:৪২
খুলনায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৬
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা পৃথক দুই এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার(৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।


খালিশপুরের লেবুতলায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় রিপন (১৫) ও ইয়াসিন (১৬) এবং তাদের সহযোগী আলামিনকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।


অপরদিকে সোনাডাঙ্গা বয়রা ক্রস রোড এলাকায় স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোনাডাঙ্গা থানার এসআই বিধান চন্দ্র রায় জানান, গত ২১ অক্টোবর ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়। শনিবার রাতে ওই স্কুল ছাত্রী থানায় অভিযোগ করলে পুলিশ জড়িতদের গ্রেফতার করে।


অপরদিকে খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান, ধর্ষনের শিকার কিশোরী শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করে। এরপর জড়িতদের গ্রেফতার করা হয়।


বিবার্তা/তুরান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com