শিরোনাম
টাঙ্গাইলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:২০
টাঙ্গাইলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে তুবা (২) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।


নিহত তুবা উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলানয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।


স্থানীয়রা জানান, উপজেলার আনোয়ার হোসেনের দুই বছরের শিশু কন্যা তুবা বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলতে যায়। এসময় শিশুটি পুকুরের পানিতে পড়ে গিয়ে চিৎকার করে। পরে শিশুটির মা ও চাচি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তুবার চাচা জানান, খেলাধুলা অবস্থায় শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com