শিরোনাম
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ০৯:৫৯
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাঁশঝাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ট্রলিচালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আল আমিন ইসলাম (২৭) ও একই উপজেলার ট্রলি শ্রমিক কিষ্ট চাঁদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আল আমিন (১৭)।


ফুলবাড়ী থানার ওসি ফখরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে বিরামপুর থেকে রড নিয়ে ট্রলিটি ফুলবাড়ীর দিকে আসছিল। পথে বাঁশঝাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়েছেন।


জানা যায়, ট্রলির হিট (ট্রাক্টরের ইঞ্জিন ও বগির মধ্যে সংযুক্ত স্থান) খুলে যাওয়ার কারণে হঠাৎ করে এটি উল্টে গিয়েছিলো।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com