শিরোনাম
সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১১:৩৬
সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ নগরঘাটার সমনডাঙ্গার একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করে।


পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নগরঘাটার সমনঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। বয়স আনুমানিক ২২ বছর।


ওসি আরো বলেন, কয়েকদিন আগের মরদেহ হবে। মরদেহটি পঁচে গেছে এবং অধিকাংশ জায়গা মাছে খেয়ে ফেলেছে। গায়ে আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


বিবার্তা/সেলিম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com