শিরোনাম
যশোরে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৮:০৫
যশোরে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর শহরের মোল্লাপাড়া এলাকা থেকে সোহানুর রহমান সোহাগ (২২) নামে এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) মোল্লাপাড়া এলাকার মালোপাড়ার ভৈরব নদের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।


সোহাগ হামিদপুর আল হেরা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মালোপাড়া এলাকার হাবিুবুর রহমানের পুত্র ছেলে।


নিহতের মা কোহিনুর বেগম জানান, রবিবার (২০ অক্টোবর) রাত ১১ টার পর সোহাগের কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। এরপর সোমবার (২১ অক্টোবর) দুপুরে নদী পাড়ে শাক তুলতে গিয়ে এক মহিলা সোহাগের লাশ দেখতে পান।


কোতয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার (২১ অক্টোবর) দুপুরের পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের গলা কাটা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বিবার্তা/তুহিন/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com