শিরোনাম
খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৫৪
খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার বটিয়াঘাটায় এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার আমিরপুর ইউ‌নিয়‌নের নারায়ণ খালি গ্রামের ছয়‌গেট নামক এলাকায় পশুর নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির বলেন, এলাকার লোকজন বেলা ২টার দি‌কে ন‌দীর পা‌নি‌তে কচু‌রী পানার উপ‌রে মরদেহটি ভে‌সে থাক‌কে দে‌খে পু‌লিশ‌ে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


ওসি বলেন, তবে মরদেহটি কোথা থে‌কে কি ভা‌বে নদীর পা‌নি‌তে এসেছে তা জানা সম্ভব হয়নি। এটি প্রায় প‌ঁচে গলে গে‌ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/রেজাউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com