শিরোনাম
টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের ১ নাগরিক আটক
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ০৯:১১
টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের ১ নাগরিক আটক
টেকনাফ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে টেকনাফে আট হাজার ৮শ’পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।


আটকরা হলো- মিয়ানমার আকিয়াব চামতলী এলাকার আনু মিয়ার ছেলে উসমান গনি (৩৫) ও টেকনাফের সেন্টমার্টিন কোনার পাড়া এলাকার মৃত হোসনের ছেলে হাফেজ উল্লাহ (৫০)।


তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ সার্কেলের উপ-পরির্দশক নাছির উদ্দীনের নেতৃত্বে একটি দল ইয়াবা আদান-প্রদানের খবর পায়। এরপর টেকনাফ পৌর এলাকার বাসস্টেশনে অভিযান চালিয়ে আট হাজার ৮শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।


আটক দুই কারবারিদের মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com