শিরোনাম
খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' আরো একজনের মৃত্যু
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ০৮:৫৬
খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' আরো একজনের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' মনোজিত বিশ্বাস (৫৫) নামে আরো এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' দুই দিনে নয়জনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মনোজিত মহানগরীর হাজী মহসিন রোডের আফজালের গলির ধিরেন বিশ্বাসের ছেলে।


খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তুষার কুমার জানান, অতিরিক্ত মদ্যপান করে চিকিৎসা নিতে দুপুর দেড়টায় তিনি ভর্তি হয়েছিলেন। পরে রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।


এর আগে খুলনায় বুধবার ‘অতিরিক্ত মদ্যপানে’ আট জনের মৃত্যু হয়। তারা দুর্গাপূজার বিজয়া দশমীতে আনন্দ উপভোগ করতে গিয়ে মদপান করেছিলেন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com