শিরোনাম
ময়মনসিংহে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ২০:২৯
ময়মনসিংহে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ সদরের ময়নার মোড়ে ট্রাকচাপায় ইসরাত জাহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. দুলাল আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিকেলে ময়নার মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল ইসরাত। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com