শিরোনাম
চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৪:৫৩
চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।


রবিবার (৬ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর মোহনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।


নিহতরা হলেন-ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা রবিবার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।


চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com