শিরোনাম
ভোলায় প্রেমিকার নাম বুকে লিখে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৫১
ভোলায় প্রেমিকার নাম বুকে লিখে যুবকের আত্মহত্যা
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়ন প্রেমিকার নাম বুকে লিখে কাওসার (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সে বিষপান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কাওসার মৌলভীর হাট মাদ্রাসার সাবেক শিক্ষক সিরাজুল ইসলামের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, কাওসার জংশন এলাকার মনি নামের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, আর ওই সম্পর্কের অবনতির কারণে কাওসার আত্মহত্যা করতে পারে। কাওসারের বুকে মনির নাম লেখা রয়েছে। তবে কে এই মনি তার পরিচয় এখনো জানা যায়নি।


ইলিশা ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক শ্রী রতন শীল জানান, লাশ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে এবং প্রাথমিক ভাবে জানা গেছে প্রেম সংক্রান্ত বিষয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, তবে তদন্ত চলছে।


বিবার্তা/শাহীন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com