শিরোনাম
ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৮
ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে বৃদ্ধার মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে ফাতেমা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক চিকিৎসক লক্ষ্মী নারায়ণ মজুমদার।


ফাতেমার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। গত ১৩ সেপ্টেম্বর রাতে জ্বর নিয়ে এই হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।


ডেঙ্গু আক্রান্ত ফাতেমার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউ সাপোর্ট দেয়া হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন আইসিইউতে তিনি মারা যান।


হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এ হাসপাতালে ২৪ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন একজন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com