শিরোনাম
ধামরাইয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৯
ধামরাইয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হান্নান মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধামরাইর জয়পুরা এলাকার একটি পরিত্যক্ত ভবনের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।


নিহত হান্নান মিয়া ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে। সে ব্যবসায়ী ছিলো বলে জানা গেছে।


পুলিশ জানায়, গভীর রাতে হান্নান মিয়াকে বাড়ি থেকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ জয়পুরা এলাকায় একটি পরিত্যক্ত ভবনের ভিতর রেখে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।


এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে।


ধামরাই থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কি কারণে ওই ব্যবসায়ীকে সন্ত্রাসীরা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরিফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com