শিরোনাম
গলায় অস্ত্র ঠেকিয়ে নববধূকে ধর্ষণ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৪
গলায় অস্ত্র ঠেকিয়ে নববধূকে ধর্ষণ
নববধূকে ধর্ষণের অভিযোগে আটক হাইরুল
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সদ্যবিবাহিতা এক হিন্দু নারীকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার করাচাপুর গ্রাম থেকে হাইরুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই নারী মোহনগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।


ওই নারীর মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ওই হিন্দু গৃহবধূ ধর্ষণের শিকার হন। সেদিন তার স্বামী ঘরে না থাকার সুযোগে গ্রামের বাসিন্দা আব্দুর রাশিদের ছেলে হাইরুল একটি ছুরি নিয়ে ওই নারীর ঘরে ঢোকে। ছুরিটি ওই নারীর গলায় ঠেকিয়ে ধর্ষণ করে।


ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, হাইরুল তার স্ত্রীকে প্রায়ই উক্ত্যক্ত করে। শনিবার রাতে তিনি বাড়ি ছিলেন না। এ সুযোগে তার স্ত্রীকে ধর্ষণ করে হাইরুল।


মামলার পর মোহনগঞ্জ থানার ওসি শওকত আলী দ্রুত আদর্শনগর পুলিশ ফাঁড়ির এসআই সুভাষীশকে নির্দেশ দেন হাইরুলকে গ্রেফতার করতে। পরে পুলিশ করাচাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানায় নিয়ে আসে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com