শিরোনাম
লোহাগাড়ায় পাঁচ লাখ টাকার ইয়াবাসহ আটক ৪
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০
লোহাগাড়ায় পাঁচ লাখ টাকার ইয়াবাসহ আটক ৪
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি অ্যাম্বুল্যান্স থেকে ১৬০০ পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।


শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।


আটককৃতরা হলেন, গাজীপুরের কানাইয়া মধ্যম পাড়া এলাকার মৃত সব্বির উদ্দিনের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪), গাজীপুরের কানাইয়া পশ্চিম পাড়া এলাকার সামিউল হকের ছেলে শরীফ হোসেন (ড্রাইভার), এশাকুর রহমানের ছেলে আশিকুর রহমান (২৪) এবং আবদুস সোবাহানের ছেলে মেহেরাজুল ইসলাম শান্ত (১৯)।


লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৪ ইয়াবা বিক্রেতা অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গোলাম কিবরিয়া একদল পুলিশ নিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ তাদের আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।


ওসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/আরিফ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com